বরিশাল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের উদ্বোধনী খেলার টিকিট না পেয়ে বরিশালে বিক্ষোভ করেছে টিকিট কিনতে আসা শত শত মানুষ।
নগরীর প্যারারা রোডের সিটি ব্যাংক শাখার সামনে রোববার দুপুরে এ বিক্ষোভ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
টিকিট সংগ্রহ করতে আসা শাওন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় এসে তিনি লাইনে দাঁড়ান। রোববার সকালে টিকিট বিতরণের সময়ে লাইনে থাকা প্রথম ব্যাক্তিটি হয়েও তিনি কাক্সিক্ষত টিকিট পাননি।
তিনি বলেন, "আমি বাংলাদেশ ভারতের মধ্যকার খেলার টিকিট কিনতে চেয়েছি, কিন্তু আমাকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলার একটি টিকিট ধরিয়ে দিয়েছে।"
টিকিট কিনতে আসা কয়েক যুবক অভিযোগ করেন, সিটি ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ-ভারতের মধ্যকার টিকিট বিক্রি করছে না।
এমন খবর ছড়িয়ে পড়লে লাইনে থাকা শত শত মানুষ বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লে
bdnews24