২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা দলে দেখা যেতে পারে তাহিরকে

পাকিস্তানে জন্মগ্রহণকারী লেগ-স্পিনার ইমরান তাহিরকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একদিনের দলে দেখা যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে জন্মগ্রহণকারী লেগ-স্পিনার ইমরান তাহিরকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একদিনের দলে দেখা যেতে পারে। এরই মধ্যে তাকে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব দেয়া হয়েছে। সে দেশের হয়ে খেলার যোগ্যতাও অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধি অনুযায়ী, পাকিস্তানে জন্ম নিলেও চার বছরেরও বেশি সময় ধরে তাহির দেশটির পক্ষে কোনো ধরনের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেননি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক মণ্ডলীর আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "ভারতের বিপক্ষে একদিনের সিরিজে তাহিরকে দলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।" যদিও কেপ টাউন টেস্টে খেলছেন না তিনি। ৩১ বছর বয়সী তাহির দক্ষিণ আফ্রিকায় ১২৭টি প্রথম শ্রেণীর খেলায় ২৫.০৯ গড়ে উইকেট নিয়েছেন ৫৩৫টি। ২০১০ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নেয়া হয় তাকে। কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত কাগজ-পত্র নিয়ে ঝামেলার কারণে শেষ মুহূর্তে বাদ দেয়া হয়। এখন সেই সমস্যা মিটে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪০ ঘ.