ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথমদিন ১ উইকেটে ২১ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালভিরো পিটারসেন ১৩ রান নিয়ে। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন হাশিম আমলা।
পানি পানের বিরতির আগে ৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ রয়েছে।
কেপ টাউনের নিউল্যান্ডসে রোববার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। উইকেটের আদ্রতাকে বেশ ভালোভাবেই কাজে লাগান উদ্বোধনী বোলার জহির খান। দক্ষিণ আফ্রিকার অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথকে (৬) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি দলীয় ১৭ রানের মাথায়।
জহির ৫ ওভার বল করে ৭ রান দিয়ে স্মিথের উইকেটটি নেন।
প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় হেরে যায় তারা। ফলে সমতা ফেরে তিন ম্যাচের সিরিজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৫ ঘ.
bdnews24