২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকায় লক্ষ্মণ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ব্যাটসম্যানদের সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছেন ভিভিএস লক্ষ্মণ। এর আগে শীর্ষ দশ ব্যাটসম্যানদের তালিকায় তিনি কখনোই স্থান করে নিতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ব্যাটসম্যানদের সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছেন ভিভিএস লক্ষ্মণ। এর আগে শীর্ষ দশ ব্যাটসম্যানদের তালিকায় তিনি কখনোই স্থান করে নিতে পারেননি। এদিকে বোলারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন জহির খান। এর আগে র‌্যাঙ্কিংয়ের এতটা উপড়ে তিনি আর কখনোই উঠতে পারেননি। শীর্ষ দশ ব্যাটসম্যানদের তালিকায় আরো আছেন ভারতের বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। শেবাগ চার নম্বরে থাকলেও টেন্ডুলকার রয়েছে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবারো শীর্ষ স্থান ধরে রেখেছেন। ইংল্যান্ডের জনাথন ট্রট রয়েছেন তৃতীয় স্থানে। বোলারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্পিনার হরভজন সিং দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। আর একধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। তার পেছনে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। তিন নম্বরে রয়েছেন মর্নে মরকেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৩ ঘ.