২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাটের আপিল

পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত একথা নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত একথা নিশ্চিত করেছেন। হারুন বলেন, তারা চাইছে বিষয়টির দ্রুত নিষ্পত্তি। যত তাড়াতাড়ি সম্ভব এ ব্যাপারে শুনানির আয়োজন করা হবে বলেও জানান তিনি। লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে নো বল করেছিলেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। সেই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাটের সম্মতিতেই তারা একাজ করেন বলে ব্রিটেনের একটি ট্যাবলয়েডে খবর বের হয়। এর পরপর আইসিসি তিন খেলোয়াড়কে সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করে। 'স্পট ফিক্সিং'র অভিযোগ এনে নোটিশও পাঠায় তাদের কাছে। জবাব দেয়ার জন্য সময় বেঁধে দেয় ১৪ দিন। পরে অবশ্য মেয়াদ বাড়ানো হয়। তিন ক্রিকেটারই আইসিসির নোটিশের জবাব দিয়েছেন। বাট আপিল করলেও আমির ও আসিফ এখনো আপিল করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৬ ঘ.