২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাভাস্কারকে ব্রাডম্যান পুরস্কার দেয়ার সিদ্ধান্ত

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে স্যার ডন ব্রাডম্যান পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর অ্যাডাম গিলক্রিস্টকেও এই পুরস্কার দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে স্যার ডন ব্রাডম্যান পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর অ্যাডাম গিলক্রিস্টকেও এই পুরস্কার দেয়া হবে। অস্ট্রেলিয়ার বাইরে এই প্রথম কাউকে এই পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। তাই গাভাস্কারের কাছে পুরস্কারটির আলাদা একটা তাৎপর্য রয়েছে। সিডনি ক্রিকেট মাঠে আগামী ২০ অক্টোবর জমকালো এক অনুষ্ঠানে গাভাস্কারের হাতে পুরস্কার তুলে দেবেন ব্রাডম্যান স্বয়ং। পুরস্কারটি দেয়া হচ্ছে ২০০৬ সাল থেকে। ২০০৬ সালে নর্মান ও'নিল, ২০০৭ সালে নিল হার্ভে ও স্যাম লক্সটন, ২০০৮ সালে বিল ব্রাউন ও আর্থার মরিস এবং ২০০৯ সালে অ্যালান ডেভিডসন ও ডেনিস লিলিকে এই পুরস্কার দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১২ ঘ.