২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের কাছে বাট, আসিফ, আমির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নোটিশের জবাব দেয়ার জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নোটিশের জবাব দেয়ার জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। ডেইলি টাইমস জানায়, ইংল্যান্ড সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসেন এই তিন ক্রিকেটার। তবে এর আগে তাদের জেরা করে স্কটল্যান্ড ইয়ার্ড। এরই মধ্যে 'স্পট ফিক্সিং'র অভিযোগ এনে তাদের কাছে নোটিশ পাঠায় আইসিসি। জবাব দেয়ার জন্য সময় বেঁধে দেয় ১৪ দিন। পরে অবশ্য এর মেয়াদ বাড়ানো হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি বলেন, " আইসিসির নোটিশের জবাব দেয়ার কাজে তারা এখন ব্যস্ত রয়েছেন। কেননা এই তিন ক্রিকেটার মনে করছেন সাময়িকভাবে বরখাস্ত করে তাদের প্রতি অবিচার করা হয়েছে।" প্রত্যেক খেলোয়াড় আলাদা আলাদাভাবে নোটিশের জবাব দেয়ার পর আইসিসির দুর্নীতি দমন ইউনিট প্রাথমিক শুনানীর ব্যবস্থা করবে বলে জানিয়ে তিনি বলেন, সে সময় বিবেচনা করে দেখা হবে এই নিষেধাজ্ঞা ন্যায়-সঙ্গত কিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৪ ঘ.