২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-সভাপতি একাদশ ম্যাচ ড্র

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সমানতালে লড়ে গেল ভারতের বোর্ড সভাপতি একাদশ। চন্ডিগড়ের সেক্টর ১৬ স্টেডিয়ামে সোমবার ম্যাচটি শেষ হয় অমীমাংসিতভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সমানতালে লড়ে গেল ভারতের বোর্ড সভাপতি একাদশ। চন্ডিগড়ের সেক্টর ১৬ স্টেডিয়ামে সোমবার ম্যাচটি শেষ হয় অমীমাংসিতভাবে। অস্ট্রেলিয়ার প্রথম পালার ৮ উইকেটে ৫০৫ রানের জবাবে দ্বিতীয়দিন সভাপতি একাদশ ৬ উইকেটে ১৪৩ রান তুলেছিল। কিন্তু সোমবার ম্যাচের তৃতীয় ও শেষদিন তারা থেমে যায় ১৭৭ রানে। সবচেয়ে বেশি ৮২ রান করেন লেগস্পিনার পিযুষ চাওলা। অস্ট্রেলিয়ার পেস বোলার বেন হিলফেনহস নেন পাঁচ উইকেট। দু'টি করে উইকেট নেন মিচেল জনসন এবং পিটার জর্জ। দ্বিতীয় পালায় সফরকারীদের চেপেই ধরেছিল বোর্ড সভাপতি একাদশ। কিন্তু দলকে রক্ষা করেন উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১১৫ রান করেন ওয়াটসন। ৬ উইকেটে ১৮৭ রান করে দান ছেড়ে দেয় অস্ট্রেলিয়া। চাওলা তিন উইকেট নেন, ৬৪ রানে। সে সময় জয়ের জন্য ৫১৬ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল না। তাই ব্যাটিং অনুশীলনই করে নেয় স্থানীয় দল। প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয় দ্বিতীয় পালায় ঘটেনি। অজি বোলারদের দ্বিতীয় দফায় চমৎকার খেলেছেন সভাপতি একাদশের ব্যাটসম্যানরা। শেখর ধাওয়ান ৫ রানে আহত হয়ে অবসর নিলেও আজিনকিয়া রাহানের অপরাজিত ১১৩ এবং ভারতীয় টেস্ট দলে ডাক পাওয়া চেতেশ্বর পূজারার হার না মানা ৫২ রানের সুবাদে বিনা উইকেটে সভাপতি একাদশ ১৭৪ রান তুলতেই শেষ হয়ে যায় খেলা। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ১ অক্টোবর, মোহালিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮২২ ঘ.