২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওয়ারিয়র্স

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্স। ২৬ সেপ্টেম্বর রোববার ফাইনাল ম্যাচটি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:10 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্স। ২৬ সেপ্টেম্বর রোববার ফাইনাল ম্যাচটি হবে। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে সাউথ অস্ট্রেলিয়াকে ৩০ রানে হারায় ওয়ারিয়র্স। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৫ রান করে তারা। জবাবে ২০ ওভারে ১৪৫ রান তুলতে সক্ষম হয় সাউথ অস্ট্রেলিয়া। সাত উইকেট হারিয়ে। ১৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করলেও বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে কলাম ফার্গুসন এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও তাকে কেউই সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ৭১ রান করে জন বোথার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এছাড়া ড্যানিয়েল ১৯ ও মাইকেল কলিঙ্গার ১৩ রান করেন। লোনওয়াবো টোসটোসবি ও জন বোথা ২টি কারে উইকেট পান। এজন্য টোসটোসবি ১৬ এবং বোথা ৩৪ রান দিয়েছেন। এর আগে ব্যাটিংয়ে নামা ওয়ারিয়র্সকে প্রথমেই আঘাত করেন শন টেইট। খালি হাতে ফিরিয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ডেভি জেকব দলকে এগিয়ে নিতে াকেন। সঙ্গী কলিন ইনগ্রাম। দু'জনে মিলে চড়াও হন সাউ অস্ট্রেলিয়ান বোলারদের উপর। তারা ৭০ বলে ১০৪ রানের জুটি গড়ে তোলেন। ৬১ রান করে ড্যানিয়েল হ্যারিসের বলে সাজঘরে ফিরে যান জেকব। ৪১ বলে খেলা তার এ ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছক্কা দিয়ে। ইনগ্রাম ৩টি চার ও এক ছক্কার সহায়তায় ৩৫ বলে ৪৬ রান করেন। এছাড়া মার্ক বাউচার ২৫ রান করেন। অন্য ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। হ্যারিস ৩টি উইকেট পান ১৮ রান দিয়ে। এছাড়া টেইট ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১০৫ ঘ.