২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন লি

নিউজিল্যান্ডের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার ব্রেট লি। বিশ্বকাপের আগে নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার ব্রেট লি। বিশ্বকাপের আগে নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। চোটের কারণে এ বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন ৩০ বছর বয়সী লি। তবে ২০১১ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান তিনি। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন কিনা, সে বিষয়ে ভাবনা-চিন্তা করবেন। লি'র নিউজিল্যান্ডে খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এরই মধ্যে কথা-বার্তা শেষ করেছেন তার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডে খেলার জন্য সে দেশের দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের সঙ্গে একটি চুক্তিও করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এনআই/২০২৬ ঘ.