২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েম্বাকে ৯৭ রানে হারিয়েছে চেন্নাই

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের নবম ম্যাচে ওয়েম্বাকে ৯৭ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়না ও মুরালি বিজয়ের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের নবম ম্যাচে ওয়েম্বাকে ৯৭ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়না ও মুরালি বিজয়ের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে চেন্নাই সুপার কিংস। ২০১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়া ওয়েম্বা আর কখনোই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে তারা তোলে ১০৩ রান। খেলেছে ১৭ ওভার ১ বল। সেঞ্চুরিয়ন সুপারস্পোর্ট মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েম্বা। শুরুটা ভালোই করে চেন্নাই। দলীয় ৪৩ রানে আজান্তা মেন্ডিসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান ম্যাথু হেইডেন (১০)। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় দলকে এগিয়ে নিতে থাকেন। সঙ্গী সুরেশ রায়না। দু'জনে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। বিজয় ৬৮ এবং রায়না ৮৭ রান করেন। তাদের উইকেট দু'টি পান চানাকা ওয়ালেগেদারা। এরপর আর কোনো সাফল্যের দেখা পাননি ওয়েম্বা বোলারা। বড় লক্ষ্য তাড়া করতে নামা ওয়েম্বা ব্যাটসম্যানদের উপর প্রথমেই তান্ডব চালান অ্যালবাই মরকেল। জীবন্ত কুলাতুঙ্গা (০), জিহান মুবারাক (৭) ও জেনিথ পেরেরার (৭) উইকেট তুলে নেন তিনি। ওয়েম্বা দল তখন মাত্র ১৮ রানে দাঁড়িয়ে। এরপর আর কেউই দলের হাল ধরতে পারননি। দলের পক্ষে শালিকা কানুন্যায়াকি সর্বোচ্চ ২৫ রান করেন। চেন্নাইয়ের রবিচন্দ্রন অশ্বিন ১৮ রানে ৪টি উইকেট নেন। এছাড়া অ্যালবাই মরকেল ২২ রানে ৩টি উইকেট পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০০৫১ ঘ.