ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র দায়ে অভিযুক্ত তিন পাকিস্তানি খেলোয়াড় দেশে ফিরে আসছেন। এরই মধ্যে তারা তাদের ব্যাগ নিয়ে বিমানবন্দরের পথে রওয়ানা দিয়েছেন।
তবে পুলিশ তলব করলে অভিযুক্ত এই তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির ইংল্যান্ড ফিরে যাবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন।
লন্ডন সময় শুক্রবার সকাল ৯টার আগে আগে এই তিনজনকে হোটেল থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়।
লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে আসিফ ও আমির নো বল করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর এতে নাটের গুরু ছিলেন অধিনায়ক সালমান বাট। এই তিনজনের বিরুদ্ধে এখন তদন্ত চলছে।
এ ব্যাপারে আরেকজন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজকে মঙ্গলবার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
সালমান, আসিফ ও আমির যে দেশে ফিরছেন তা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইজাজ বাট। এক বিবৃতিতে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগ আনেনি।
বিবৃতিতে বলা হয়, তারা তদন্ত কাজে পুরোপুরি সহায়তা করেছে। সেই সঙ্গে জানিয়েছেন যে তারা কোনো অপরাধ করেননি।
এই তিনজন যে দেশে ফিরছেন, স্কটল্যান্ড ইয়ার্ডও তা নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০২ ঘ.
bdnews24