২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বর্ষসেরা ক্রিকেটার চিগুম্বুরা

জিম্বাবুয়ের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা। চিগুম্বুরা এখন নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন। ইংল্যান্ড থেকে উচ্ছ্বসিত চিগুম্বুরা বলেন, "গত এক বছর ছিল জিম্বাবুয়ে ও আমার ক্রিকেট জীবনের জন্য বিশেষ সময়। প্রথমত, আমি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছি। জিম্বাবুয়ে জাতীয় দলের অধিনায়কও হয়েছি।" পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার নির্বাচিত হয়েছেন সেরা বোলার এবং সেরা ব্যাটসম্যান হন ভুসি সিবান্দা। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন শার্ন মেয়ের্স। জিম্বাবুয়ে 'এ' দলের কোচ স্টিফেন ম্যাঙ্গনগো দ্বিতীয়বারের মতো বর্ষসেরার মর্যাদা পান। তেন্দাই চাতারা হয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। স্ট্যানবিক ব্যাঙ্ক টি-টোয়েন্টি ও ফেইথওয়ের/মেটব্যাঙ্ক ট্রফি জিতে বর্ষসেরা দল হয়েছে মাউন্টেইনার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭০৩ ঘ.