ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যালিয়েস্টার ক্যাম্পবেল সমালোচনা করেছেন যুক্তরাজ্য সরকারের। অক্টোবরে ইন্টার-কন্টিনেলটাল কাপে অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল স্কটল্যান্ডের। কিন্তু যুক্তরাজ্য সরকারের পরামর্শে পরবর্তীতে সে সফর বাতিল করেছে ক্রিকেট স্কটল্যান্ড।
ক্যাম্পবেল বলেন, "জিম্বাবুয়েতে দশজন ইংলিশ খেলোয়াড় এবং কোচ রয়েছে। এরমধ্যে আমাদের জাতীয় দলের কোচ অ্যালান বাউচারও রয়েছেন। অকারণে নেয়া এই সিদ্ধান্ত তাদের জন্যও অপমানজনক।"
২০০৬ সালে জিম্বাবুয়ের টেস্ট মর্যাদা তুলে নেয়া হয়। এরপর থেকে তারা আবার সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই সফর বাতিল তাদের ফেরার পথটা আরো কঠিন করে দিলো।
এ বছর মে মাসে ভারত ও শ্রীলঙ্কা জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। এছাড়া সেপ্টেম্বরে ইন্টার-কন্টিনেন্টাল কাপ এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আয়ারল্যান্ড। স
bdnews24