ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ও একদিনের সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সমারসেটের বিপক্ষে ৮ রানে জিতেছে।
বৃহস্পতিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় সমারসেট। শাহজিব হাসানের শতক এবং ফাওয়াদ আলমের অর্ধ-শতকের সুবাদে পাকিস্তান ২৬৪ রান করে। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি। খেলেছে ৪৭ ওভার ৩ বল।
জয়ের লক্ষ্য ২৬৫ রান তাড়া করতে গিয়ে জ্যানডের ডি ব্র"য়েনের শতকের পরও নির্ধারিত ৫০ ওভারে সমারসেট ২৫৬ রান করতে সক্ষম হয়, ৯ উইকেটে।
দলীয় মাত্র ৬ রানের মধ্যে দুই উইকেট হারালেও শাহজিব হাসান ও ফাওয়াদ আলম জুটি বেঁধে ১৬৯ রান করলে খেলায় ফিরে আসে পাকিস্তান। শাহজিব শতক হাঁকালেও অল্পের জন্য শতক বঞ্চিত হন ফাওয়াদ। শাহজিব ১০৫ ও ফাওয়াদ ৯৭ রান করেন। পরের ব্যাটসম্যানরা কেবল যাওয়া-আসা করেছেন।
লুই গ্রেগোরি চার উইকেট নেন ৪৯ রানে। মার্ক টার্নার ৫২ রানে নেন তিন উইকেট।
রান তাড়া করতে নেমে সমারসেট শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটারকে (৫) হারালেও নিক কম্পটন ও ডি ব্র"য়েনের ৯০ রানের জুটি জয়ের পথেই নিয়ে যাচ্ছিল সমারসেটকে।
দলীয় ১০৫ রানের মাথায় ৫০ রান করে বিদায় নেন কম্পটন। এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে ধরে খেলতে থাকেন ব্র"য়েন। শেষ পর্যন্ত তিনি ১২২ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি।
তিনটি করে উইকেট নেন সাইদ আজমল ও উমর গুল। এজন্য আজমল খরচ করেন ৪০ রান। গুল দেন ৬৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১০ ঘ.
bdnews24