২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

শেষপর্যন্ত চোটের কাছে হার মানলেন ব্র্যাড হাডিন। চোটের জন্য অক্টোবরে ভারত সফরে যেতে পারছেন না অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক। তাকে বাদ দিয়েই বৃহস্পতিবার ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষপর্যন্ত চোটের কাছে হার মানলেন ব্র্যাড হাডিন। চোটের জন্য অক্টোবরে ভারত সফরে যেতে পারছেন না অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক। তাকে বাদ দিয়েই বৃহস্পতিবার ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হাডিন না থাকায় উইকেটের পেছনে দাঁড়াবেন টিম পেইন। ওপেনার ফিলিপ হিউজ দলে ফিরেছেন। এ ছাড়া দলে থাকছে একেবারে নতুন দুই পেস বোলার জোশ হেইজউড এবং পিটার জর্জ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলেও বাদ পড়েছেন ফাস্ট বোলার ক্লিন্ট ম্যাককে, ব্যাটসম্যান উসমান খাজা এবং বাঁ-হাতি স্পিনার স্টিভ ও'কিফ। দলে নেই ফাস্ট বোলার পিটার সিডলও। নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হিলডিচ জানিয়েছেন অধিনায়ক রিকি পন্টিংয়ের নেতৃত্বে অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে একটি শক্তিশালী দলই ভারতে পাঠানো হচ্ছে। সফরে দু'দল দু'টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। প্রথম টেস্ট শুরু মোহালিতে, ১ অক্টোবর থেকে। দ্বিতীয় টেস্ট ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে। অস্ট্রেলিয়া দল : রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক (সহ-অধিনায়ক), ডগ বলিঞ্জার, পিটার জর্জ, নাথান হরিজ, জোশ হেইজউড, বেন হিলফেনহস, ফিলিপ হিউজ, মাইকেল হাসি, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, মার্কাস নর্থ, টিম পেইন, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৬২৮ ঘ.