২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-তামিমকেও প্রস্তাব দেয়া হয়েছিল!

বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও ব্যাটসম্যান তামিম ইকবালকেও বাজিকররা প্রস্তাব দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও ব্যাটসম্যান তামিম ইকবালকেও বাজিকররা প্রস্তাব দিয়েছিলেন। এ বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে নিজ দেশে খেলার সময় তারা এ প্রস্তাব পেয়েছিলেন। ঘটনাটি তখনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তারক্ষা বিভাগকে জানানো হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধাণ জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন। ঐ সিরিজে সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক এবং তামিম প্রধাণ ব্যাটিং ভরসা ছিলেন। এর আগেও সাকিব বেশ কয়েকবার বাজিকরদের কাছ থেকে প্রস্তাব পান। সা