ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের জড়িত থাকার অভিযোগ নিয়ে ক্রিকেট বিশ^ যখন উত্তাল, তখন ২০ ওভার ও একদিনের সিরিজ চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার গ্রায়েম সোয়ান এবং স্টুয়ার্ট ব্রড।
কার্ডিফে ২০ ওভারের দু'টি খেলা হওয়ার কথা, ৫ ও ৭ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হওয়ার কথা চেস্টার লি স্ট্রিটে, ১০ সেপ্টেম্বর।
স্পিনার গ্রায়েম সোয়ান বলেন, ''পাকিস্তানের বিপক্ষে ২০ ওভার এবং একদিনের সিরিজ খেলার জন্য আমি মুখিয়ে আছি। একজন খেলোয়াড় হিসেবে আমি কখনোই চাই না যে মাঝপথে বাতিল হয়ে যাক সিরিজ। এাছাড়া সবকিছুই তো এখন অভিযোগের পর্যায়ে রয়েছে। কোনো কিছ্ইু প্রমাণ হয়নি।''
সোয়ান আরো বলেন, ''আমি আন্তরিকভাবে চাই ক্রিকেট তার নিজের গতিতে এগিয়ে চলুক। কয়েকজন খারাপ লোকের কারণে তো ক্রিকেট থেমে থাকতে পারে না। টেস্ট সিরিজে অসাধারণ বল করেছেন আমির।''
স্টুয়ার্ট ব্রড জানান, ঘটনা শোনার পর থেকেই তিনি হতাশায় ভুগছেন। তারপরও তিনি মনে করেন একদিনের সিরিজ চালিয়ে যাওয়া উচিত। অন্যথায় জয় হবে জুয়ারিদেরই। তিনি বলেন, ''তদন্ত এখনো চলছে এবং কোনো কিছুই প্রমাণ হয়নি। কেবল অভিযোগ উঠেছে। সিরিজ বাতিল করা উচিত হবে না।''
লর্ডসে টেস্টে জীবনের প্রথম শতক (১৬৯) পেয়েছিলেন ব্রড। কিন্তু সেই টেস্ট নিয়েই প্রশ্ন উঠেছে। সন্দেহ করা হচ্ছে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত রয়েছেন অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫১ ঘ.
bdnews24