২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হবে না পাকিস্তানের সফর:আইসিসি

পাকিস্তানের কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও পাকিস্তানের ইংল্যান্ড সফরের বাকী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধাণ শারদ পাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও পাকিস্তানের ইংল্যান্ড সফরের বাকী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধাণ শারদ পাওয়ার। পাওয়ার বলেছেন, "পুলিশ এখনো তাদের তদন্ত শেষ করেনি।" " আইসিসি সহ পাকিস্তান ও ইংল্যান্ড উভয় দেশের ক্রিকেট বোর্ড চাচ্ছে সফরের বাকী খেলাগুলি চালিয়ে যেতে।" চার খেলোয়াড়ের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে প্রমাণ মিললে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও উইকেট রক্ষক কামরান আকমলকে বরখাস্ত করা হবে। ইল্যান্ডের বিপক্ষে লর্ডসে চতুর্থ ও শেষ টেস্টে স্পট ফিক্সিং হয়েছিল এমন খবর প্রকাশ হওয়ার পর পাকিস্তানের ঐ চারজন খেলোয়াড়কে রোববার জেরা করে লন্ডন পুলিশ। টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজের অংশ নেয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২২৬ ঘ.