ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হলে ইংল্যান্ড প্রথম ইনিংসে রান তুলেছে ৩৯, এক উইকেট হারিয়ে। আলোর অভাবে ১২.৩ ওভার শেষে খেলা ফের বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ১৩ রানে মোহাম্মদ আসিফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।
উইকেটে রয়েছেন অ্যালিস্টার কুক ১০ রান নিয়ে। অপর প্রান্তে ৮ রানে অপরাজিত আছেন জোনাথন ট্রট।
১৭ রান দিয়ে একমাত্র উইকেটটি নেন আসিফ।
ইনিংসের শুরুতেই মোহাম্মদ আমিরের বলে তৃতীয় স্লিপে অ্যালিস্টার কুকের ক্যাচ ফেলেন উমর আকমল। তখন তার রান ছিল ১। নইলে আরো একটি উইকেট হারাতো ইংল্যান্ড।
চার টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০১০ ঘ.
bdnews24