২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়লেন শোয়েব মালিক

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ১৬ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে পেস বোলার শোয়েব আখতার ও অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে। তবে দলে রাখা হয়নি ইউনিস খানকে। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি লর্ডসে শুরু হবে ২৬ অগাস্ট বৃহস্পতিবার। সিরিজে পাকিস্তান ২-১ এ পিছিয়ে আছে। এছাড়া আগামী মাসে টি-টোয়েন্টি ম্যাচ দু'টি হবে কার্ডিফে। ৫ ও ৭ সেপ্টেম্বর। একদিনের সিরিজ শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), সালমান বাট, শাহজাইব হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইউসুফ, আজাহার আলী, উমর আকমল, কামরান আকমল, ফাওয়াদ আলম, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির, উমর গুল, সাইদ আজমল, শোয়েব আখতার, ওয়াহাব রিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৯৫৯ ঘ.