ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টে ফিরেই সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের ব্যাটিং দেখে যার পর নাই মুগ্ধ পাকিস্তানের প্রধান নির্বাচক মোহসিন খান। এখন একদিনের দলেও তাকে নিতে চান তিনি।
মোহসিন খান মনে করেন মিডল-অর্ডার এই ব্যাটসম্যানকে নিলে দলের ব্যাটিং বেশ শক্তিশালী হয়ে উঠবে। আর এই মুহূর্তে পাকিস্তানের প্রয়োজন এটাই।
প্রধান নির্বাচক বলেন, "ওভাল টেস্টেই ইউসুফ দেখিয়ে দিয়েছেন জাত-ব্যাটসম্যান তিনি। এখনো খেলতে পারবেন দুই থেকে তিন বছর। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখেই বলছি, একদিনের দলেও তাকে নেয়া দরকার।"
"একদিনের দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তরুণ খেলোয়াড়দের পরামর্শ দিতে পারেন। সা
bdnews24