ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পঞ্চম খেলায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ফাইনাল খেলতে হলে এখন গ্র"প পর্বের শেষ খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে ভারতকে।
রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১০৩ রানেই গুঁটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ২ উইকেট হারিয়ে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে যায় শ্রীলঙ্কা। ২০৯ বল বাকী রেখে।
১০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কাকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও তিলকারতে
bdnews24