২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ৪৩ ওভার ৪ বলে ৩ উইকেটে ২০৩ রান করার পর বৃষ্টি নামে। ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগেরদিনও বৃষ্টিতে ভেসে যায় খেলাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ৪৩ ওভার ৪ বলে ৩ উইকেটে ২০৩ রান করার পর বৃষ্টি নামে। ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগেরদিনও বৃষ্টিতে ভেসে যায় খেলাটি। খেলা না হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ফলে ফাইনালে খেলতে হয়ে শ্রীলঙ্কা জিততেই হবে ভারতের সঙ্গে। উইকেটে ছিলেন মাহেলা জয়বর্ধনে ৫৯ রান নিয়ে। তিনি তার ৭২ বলের ইনিংসটি সাজান চারটি ৪ ও একটি ছক্কা দিয়ে। অপর প্রান্তে ৪১ রানে অপরাজিত ছিলেন চামারা সিলভা। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের চতুর্থ খেলায় শুক্রবার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শুরুটা ভালোই করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকরতে