২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেললো বৃষ্টি, শুক্রবার ক্রিকেট

ডাম্বুলায় বৃহস্পতিবার ত্রিদেশীয় ক্রিকেট প্রতিয়োগিতার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কোনো বল গড়ায়নি মাঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ডাম্বুলা, অগাস্ট ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাম্বুলায় বৃহস্পতিবার ত্রিদেশীয় ক্রিকেট প্রতিয়োগিতার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কোনো বল গড়ায়নি মাঠে। খেলাটি হবে শুক্রবার অতিরিক্ত দিনে। উভয় দলে তিনটি করে পরিবর্তন আনা হয়েছিল। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার উদ্বোধনী ব্যাটসম্যানরা মাঠেই নামতে পারেননি। তার আগেই শুরু হয় বৃষ্টি। উভয় দল তাদের দুই ম্যাচে একটিতে জিতেছে, অপরটিতে হেরেছে। তবে বোনাস পয়েন্টের সুবাদে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের তৃতীয় দল ভারতও দুই খেলায় একটিতে জিতেছে এবং হেরেছে অপরটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/টিআর ১৯১৫ ঘ.