২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন স্মিথ

দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন গ্রায়েম স্মিথ। এ ছাড়া ২০১১ সালের বিশ^কাপের পর ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন তিনি। বুধবার জোহানেসবার্গে সংবাদ সম্মেলন এই সিদান্তের কথা জানান স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 10:25 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন গ্রায়েম স্মিথ। এ ছাড়া ২০১১ সালের বিশ^কাপের পর ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন তিনি। বুধবার জোহানেসবার্গে সংবাদ সম্মেলন এই সিদান্তের কথা জানান স্মিথ। ওয়েস্ট ইন্ডিজে এ বছর অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ^কাপে স্মিথের নেতৃত্বে সুপার এইট পর্ব থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে পরবর্তী টি টোয়েন্টি বিশ^কাপ হবে শ্রীলঙ্কায়। তাই এখন থেকেই নতুন অধিনায়ককে তৈরি করার সুযোগ পাবেন তারা। দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক কে হবেন তা এখনো বলা যাচ্ছে না। তবে অফস্পিনার জোহান বোথা কিংবা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স নতুন অধিনায়ক হতে পারেন। এর আগে স্মিথের অনুপস্থিতিতে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন বোথা । ২০০৩ সালে শন পোলকের পর হঠাৎ করেই ২২ বছর বয়সী স্মিথকে দক্ষিন আফ্রিকার অধিনায়ক করা হয়। তারপর থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন দলেরই নেতত্ব দিয়ে আসছিলেন স্মিথ। অধিনায়ক হিসেবে বেশ সফল তিনি। তার অধিনে দক্ষিণ আফ্রিকা অন্যতম শক্তিশালী দলে পরিনত হয়। একসময় আইসিসির টেস্ট র‌্যাঙ্কিয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বর দল হিসেবে উঠে আসে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজও জেতে দক্ষিণ আফ্রিকা। এখন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বিদায় জানাতে চান টি টোয়েন্টি এবং ওয়ানডের নেতৃত্বকে। তবে খেলে যাবেন সাধারণ একজন ক্রিকেটার হিসেবে। তিনি বলেন ''অনেকের মতো আমারও স্বপ্ন বিশ^কাপ জেতা। সেটি সত্যি করার জন্য আসন্ন বিশ^কাপে নিজের সেরাটা দিয়ে লড়বো। এরপরই সরে দাড়াবো ওয়ানডের নেতৃত্ব থেকে।'' দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্মিথ। তাতে ৪০.০৮ গড়ে রান করেছেন ৫৭৩২। শতরান ৮ এবং অর্ধশতরান ৪১ টি। টি টোয়েন্টি খেলেছেন ২৭টি। ৩২.১২ গড়ে রান করেছেন ৮০৩। অর্ধশতক চারটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৫১৪ ঘ.