২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নো-বলে'র জন্য দুঃখপ্রকাশ করলো শ্রীলঙ্কা

ইচ্ছেকৃত 'নো বল' করার জন্য দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। অপরাধ মেনে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভুক্তভোগী বীরেন্দর শেবাগের কাছে ক্ষমা চেয়েছেন দোষী বোলার সুরাজ রণদিভ। একইসঙ্গে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্র"তিও দিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইচ্ছেকৃত 'নো বল' করার জন্য দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। অপরাধ মেনে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভুক্তভোগী বীরেন্দর শেবাগের কাছে ক্ষমা চেয়েছেন দোষী বোলার সুরাজ রণদিভ। একইসঙ্গে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্র"তিও দিয়েছেন বোর্ড কর্মকর্তারা। ইচ্ছাকৃত নো বল করে রণদিভ ভারতের ব্যাটসম্যান শেবাগকে তার নিশ্চিত শতরান বঞ্চিত করেন সোমবার। ডাম্বুলায় ত্রিদেশীয় ক্রিকেটের তৃতীয় একদিনের খেলায় রণদিভ ভারতের ৬ উইকেটের জয় ঠেকাতে না পারলেও শেবাগকে সেঞ্চুরি থেকে ঠিকই দূরে রাখতে সক্ষম হন। এজন্য তিনি যে উপায়টি বেছে নেন