২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচক হচ্ছেন গ্রেগ চ্যাপেল

এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। বর্তমানে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। বর্তমানে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার নির্বাচক হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন গ্রেগ চ্যাপেল। নির্বাচক কমিটিতে ছিলেন চারজন। চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ। অপর তিন সদস্য হলেন ডেভিড বুন, মার্ভ হিউজ এবং জেইমি কক্স। তারা কেউই সার্বক্ষণিক নন। এবার তাতে পরিবর্তন এনে একজন সবসময়ের জন্য নির্বাচক করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দায়িত্বেই দেখা যাবে গ্রেগ চ্যাপেলকে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন অস্ট্রেলিয়া নেমে গেছে চার নম্বরে। এরপরই আছে ইংল্যান্ড। যদি চলতি টেস্ট সিরিজে পাকিস্তানকে ৪-০ ম্যাচে হোয়াইটওয়াশ করতে পারে ইংল্যান্ড, তাহলে তারাই উঠে আসবে চার নম্বরে। ইংল্যান্ড ২-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৩৬ ঘ.