২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলকারনাইন তৃতীয় টেস্টে অনিশ্চিত

আঙুলে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে বাকি দু'টি টেস্টে নাও খেলতে পারেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঙুলে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে বাকি দু'টি টেস্টে নাও খেলতে পারেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার। তার এই চোটের কারণে কিছুটা বিপাকে পড়েছে পাকিস্তান। কারণ তিনিই এই সিরিজে দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। লন্ডনে ডাক্তারি পরীক্ষার পর জুলকারনাইনের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পাকিস্তানের ম্যানেজার ইওয়ার সাঈদ বলেন, "তার আঙুলে চিড় ধরেছে। আমরা জানি না তিনি মাঠে নামতে পারবেন কিনা। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য আমরা এখন আপেক্ষা করছি।" সিরিজে ইংল্যান্ড ২-০ টেস্টে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২১ ঘ.