২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ভাগ্যবান মনে করেন শচীন

একুশ বছরের ক্রিকেট জীবনে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। টেস্ট ও একদিনের ক্রিকেটে মোট রান ও শতকের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন তিনি। শচীন টেন্ডুলকার মনে করেন এ সবই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম। সেই সঙ্গে লক্ষ্যের প্রতি অবিচল রয়েছেন বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একুশ বছরের ক্রিকেট জীবনে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। টেস্ট ও একদিনের ক্রিকেটে মোট রান ও শতকের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন তিনি। শচীন টেন্ডুলকার মনে করেন এ সবই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম। সেই সঙ্গে লক্ষ্যের প্রতি অবিচল রয়েছেন বলে। ভারতের এই জীবন্ত ব্যাটিং কিংবদন্তি এখন তার ক্রিকেট জীবনের ষষ্ঠ বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিযোগিতা হবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে; ২০১১ সালে। নিজের এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শচীন। তিনি বলেছেন, ''নিজেকে আমি ভাগ্যবান বলেই মনে করি। পাঁচটি বিশ্বকাপ খেলেছি। আরেকটি খেলতে যাচ্ছি। এসব আমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।'' এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ''ক্রিকেট জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। আর সে জন্য করেছি কঠোর পরিশ্রম। কারণ আমার মতে জীবনে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। সাফল্যের চাবিকাঠি কেবল সততা এবং পরিশ্রম।'' ভবিষ্যতেও এসব মেনে চলবেন বলে জানান তিনি। নিজের রেকর্ড নিয়ে শচীন অবশ্যই খুশি। তবে বলেছেন, তার সব রেকর্ডই হয়তো একদিন ভেঙ্গে যাবে। কারণ রেকর্ড করা হয় তা ভাঙ্গার জন্যই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৬ ঘ.