ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড রান করেছে ২১৫, চার উইকেটে। ফলে ১৪৩ রানে এগিয়ে আছে ইংল্যান্ড।
শনিবার আগের দিনের দুই উইকেটে ১১২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। লাঞ্চের আগে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার।
পল কলিংউড ব্যাট করছেন ২০ রান নিয়ে। অপর প্রান্তে এউইন মরগান অপরাজিত রয়েছেন ৪ রানে।
অধিনায়ক অ্যান্ড্র্র্রু স্ট্রাউস ২৫ রান করে মোহাম্মদ আমিরের বলে জুলকারনাইন হায়দারের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। আর অ্যালিস্টার কুক ১৭ রান করে স্ট্রাউসের পথ ধরেন।
জোনাথন ট্রট ব্যক্তিগত ৫৫ রানের মাথায় ক্যাচ আউট হন উমর আমিনের বলে। কেভিন পিটারসেন ৮০ রান করে ক্যাচ তুলে দেন সাঈদ আজমলের হাতে।
উমর আমিন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ও সাঈদ আজমল আমির একটি করে উইকেট নেন। তারা রান দেন যথাক্রমে ২৮, ৩৬, ৫৫ ও ৬০।
বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। এর আগে স্টুয়ার্ট ব্রড, স্টিভ ফিন ও জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ে প্রথম পালায় মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৫৫ ঘ.
bdnews24