ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ক্যারিয়ারের ৪৮ তম টেস্ট সেঞ্চুরি পেলেন শচীন রমেশ টেন্ডুলকার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার শতকের সংখ্যা ৪৬। আর মাত্র ছয়টি শতক পেলেই টেস্ট এবং একদিন মিলিয়ে শততম শতক পূরণ হবে তার। যেভাবে খেলছেন তাতে খুব বেশি সময় নেয়ার কথা না।
ক্রিকেট খেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া শচীন ব্যাটিংয়ের প্রায় সবগুলি রেকর্ডেরই মালিক। তিনি টেস্টে সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। একই অবস্থা এক দিনের আন্তর্জাতিক খেলার ক্ষেত্রেও। টেস্টে তিনি ১৩,৭৪২ রান করেছেন। একদিনের খেলায় তার রান ১৭,৫৯৮।
১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে টেস্ট অভিষেক হয় এই লিটল মাস্টারের। ১৬ বছর বয়সে । পেশওয়ারে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচে ১৮ বলে ৫৩ রান করেছিলেন টেন্ডুলকার। সেই সময়ে পাকিস্তানের সেরা বোলার আব্দুল কাদেরের এক ওভারে ২৮ রান নিয়ে নিজের জাতটা চিনিয়ে দিয়েছিলেন তিনি।
ওই বছর ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয় তার। একদিনের খেলায় সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকারকে তার প্রথম একদিনের আন্তর্জাতিক শতক পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭৯ তম ম্যাচ পর্যন্ত। ইংল্যান্ডের বিপক্ষে ছিল সেই ম্যাচ।
একদিনের ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে শচীনের দ্বি-শতক পাওয়ার রেকর্ড আছে। ২০১০ সালের ২৪ ফেব্র"য়ারি গোয়ালিওরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে তিনি ২০০ রানে অপরাজিত ছিলেন।
শচীন তার ১৪ তম টেস্ট ম্যাচে আস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম শতক পান। তার পরও আক্ষেপ ছিল দ্বি-শতক না পাওয়ার। ১৯৯৯ সালের ২৯ অক্টোবর আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়ে যান সেই কাক্সিক্ষত দ্বি-শতক। ম্যাচে ২১৭ রান করেছিলেন।
স্বদেশী সুনিল গাভাস্কারের ৩৪টি টেস্ট শতকের রেকর্ড ভেঙ্গে ২০০৫ সালের ১০ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৫ তম শতক করেন শচীন। তার পর শুধুই এগিয়ে যাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১১০ ঘ.
bdnews24