২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই কলিংউড সাজঘরে

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয়দিনের শুরুতেই পল কলিংউডের উইকেট হারিয়ে ইংল্যান্ড রান করেছে ৩৪১, পাঁচ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:11 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয়দিনের শুরুতেই পল কলিংউডের উইকেট হারিয়ে ইংল্যান্ড রান করেছে ৩৪১, পাঁচ উইকেটে। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চার উইকেটে ৩৩১ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান পল কলিংউড তার ৮১ এর সঙ্গে আর মাত্র একরান যোগ করেই সাজঘরের পথ ধরেন মোহাম্মদ আসিফের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। আগেরদিনের অপর অপরাজিত ব্যাটসম্যান ইয়ন মর্গান তার ১২৫ এর সঙ্গে যোগ করেন চার রান। শুক্রবার এপর্যন্ত খেলা হয়েছে ৭ ওভার দুই বল। অন্য ব্যাটসম্যান উইকেটরক্ষক ম্যাট প্রায়র তিন রানে অপরাজিত রয়েছেন। মোহাম্মদ আমের তিন উইকেট নেন ৪০ রানে। দুই উইকেট নেন মোহাম্মদ আসিফ, রান দেন ৭২। চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৬ আগস্ট, বার্মিংহামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫৪ ঘ.