২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো টেস্ট ড্র

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পঞ্চম ও শেষদিনে চা-বিরতির কিছুক্ষণ পর দুই অধিনায়কের সম্মতিতে খেলা অমীমাংসিত ঘোষণা করা হয়। খেলায় আর ফলাফল সম্ভব নয় বলে আম্পায়াররা এ সিদ্ধান্ত নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পঞ্চম ও শেষদিনে চা-বিরতির কিছুক্ষণ পর দুই অধিনায়কের সম্মতিতে খেলা অমীমাংসিত ঘোষণা করা হয়। খেলায় আর ফলাফল সম্ভব নয় বলে আম্পায়াররা এ সিদ্ধান্ত নেন। অমীমাংসিতভাবে খেলা শেষের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা রান তুলেছিল ১২৯, তিন উইকেটে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অধিনায়ক কুমার সাঙ্গাকারার দ্বি-শতক, মাহেলা জয়াবর্ধনে ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে ৪ উইকেটে ৬৪২ রান করে দান ছেড়ে দেয় শ্রীলঙ্কা। জবাবে শচীন টেন্ডুলকারের দ্বি-শতক ও অভিষেক টেস্টে সুরেশ রায়নার শতকের সুবাদে ৭০৭ রান করে ভারত। বীরেন্দর শেবাগ মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন। অজন্তা মেন্ডিস চার উইকেট নেন, ১৭২ রানে। তিলকরত্নে দিলশান ৫৬ রানে নেন তিন উইকেট। তিন টেস্টে সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় টেস্ট শুরু হবে ৩ আগস্ট, কলম্বোয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৬ ঘ.