২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুনেসেকেরা আর নেই

শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং অল সিলন (শ্রীলঙ্কার সাবেক নাম) অধিনায়ক কনরয় আইভার্স গুনাসেকেরা আর নেই। ৯০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বৃহস্পতিবার কলম্বোতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং অল সিলন (শ্রীলঙ্কার সাবেক নাম) অধিনায়ক কনরয় আইভার্স গুনাসেকেরা আর নেই। ৯০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বৃহস্পতিবার কলম্বোতে মারা গেছেন। ১৯২০ সালের ১৪ জুলাই জন্ম নেয়া গুনাসেকেরা যখন খেলা শুরু করেন তখন ব্রিটিশ শাসনের অধিনে ছিল শ্রীলঙ্কা। সেই সময়ে মারমুখি ব্যাটসম্যান হিসেবে জনপ্রিয় ছিলেন গুনাসেকেরা। একই সঙ্গে তিনি ডানহাতি লেগ ব্রেক বলও করতেন। ২৭ বছর বয়সে স্যার ডন ব্রাডম্যানের অজেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে খেলার সুযোগ পান তিনি। ১৯৬৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সি আই গুনাসেকেরা কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যুর পর কলম্বোতে একাই বসবাস করতেন। তার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে শ্রীলঙ্কান ক্রিকেটাঙ্গনে। বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের চতুর্থদিনে তার স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন কুমার সাঙ্গাকারা এবং মহেন্দ্র সিং ধোনিরা। হাতে কালো ব্যাজও ধারণ করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০১৫ ঘ.