২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের লক্ষ্য ১৮০

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৩৪৯ রানে গুঁটিয়ে গেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ১৮০। আর অস্ট্রেলিয়ার দশ উইকেট। হাতে আছে পুরো দু'দিন ও তৃতীয় দিনের বাকি সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৩৪৯ রানে গুঁটিয়ে গেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ১৮০। আর অস্ট্রেলিয়ার দশ উইকেট। হাতে আছে পুরো দু'দিন ও তৃতীয় দিনের বাকি সময়। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৫৮ রান তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। অপরাজিত ছিলেন অধিনায়ক রিকি পন্টিং (৬১) ও মাইকেল ক্লার্ক (৩২) রানে। তৃতীয় দিনের শুরুতে নিজের নামের পাশে আর মাত্র পাঁচ রান যোগ করে মোহাম্মদ আমেরের বলে কামরান আকমলের হাতে ধরা পড়েন পন্টিং। এরপর আমেরের জোড়া আঘাতে ফিরে যান মাইকেল হাসি (৮) ও মার্কস নর্থ (০) রানে। তবে গত দিনের অপরাজিত ব্যাটসম্যান ক্লার্ক দলকে এগিয়ে নিতে থাকেন। মোহাম্মদ আসিফের বলে ৭৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। টিম পেইনকে সঙ্গে নিয়ে স্টিভেন স্মিথ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলীয় ২৪৬ রানে দানিশ কানেরিয়ার বলে আজহার আলীর হতে ধরা পড়েন টিম (৩৩)। উমর গুলের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৭৭ রান করেন স্মিথ। ১০০ বলে খেলা তার এ ইনিংসে ছিল নয়টি চার ও দু'টি ছক্কার মার। আর কেউই তেমন রান করতে পারেননি। মোহাম্মদ আমের ৮৬ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ আসিফ দু'টি উইকেট নেন ৮৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০৪৬ ঘ.