২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের খেলা বাদ দিতে ইমরানের পরামর্শ

পেস বোলারদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ইমরান খান। তিনি মনে করেন, খেলার সংখ্যা এতো বেড়ে গেছে যে ৫০ ওভারের খেলা বাদ না দিলে দ্রুত গতির বোলাররা একদিন ডাইনোসোরের মতোই হারিয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেস বোলারদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ইমরান খান। তিনি মনে করেন, খেলার সংখ্যা এতো বেড়ে গেছে যে ৫০ ওভারের খেলা বাদ না দিলে দ্রুত গতির বোলাররা একদিন ডাইনোসোরের মতোই হারিয়ে যেতে পারে। লর্ডসে বার্ষিক কাউড্রে সেমিনারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান পেস বোলারদের বাঁচাতে একদিনের খেলা বাদ দিয়ে কেবল টেস্ট এবং ২০ ওভারের ম্যাচ খেলার পরামর্শ দেন। তিনি বলেন, "একটি হবে ধ্র"পদী ক্রিকেট। আর অন্যটিতে থাকবে বিনোদন, সেই সঙ্গে অর্থ। তাহলেই বাড়তি চাপ থেকে রেহাই পাবে বোলাররা।" ১৯৯২ সালের বিশ^কাপ জয়ী অধিনায়ক ইমরান খান মনে করেন, ফাস্ট বোলাররা সবসময়ই ক্রিকেটের বিশেষ আকর্ষণ। কিন্তু এখন দ্রুতগতির বোলারের খুবই অভাব। দ্রুতগতির বোলার ছাড়া ক্রিকেটের মানই কমে যাবে। কারণ আক্ষরিক অর্থেই একজন ব্যাটসম্যানকে পরীক্ষা দিতে হয় পেস বোলারের বিপক্ষে। মোকাবেলা করতে হয় সুইং এবং বাউন্সার। সেটিই যদি না থাকে, তাহলে ব্যাটে-বলের লড়াই জমবে কিভাবে? এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইটের কথা। ইমরানের মতে, টেইটের বোলিংয়ে ব্যাটসম্যানদের মনে ভীতি জাগানো গতি তিনি দেখছেন। তিনি বলেন, ''টেইটকে আমি ২০ ওভারের খেলায় বোলিং করতে দেখেছি। অনেকদিন পর দেখলাম একজন পেসারের বলে ব্যাটসম্যানরা আত্মরক্ষার জন্য লাফাচ্ছে! অথচ টেইটের মতো বোলারও টেস্ট খেলছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৯ ঘ.