ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টি বাধা হয়ে দাড়িয়েছে গল টেস্টের সামনে। দ্বিতীয় দিনে চা বিরতি পর্যন্ত খেলা শুরুই করা যায়নি। সারাদিনই থেমে থেমে বৃষ্টি পড়ছে গলে।
এর আগে টেস্টের প্রথমদিন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে শ্রীলঙ্কা রান তুলেছে ২৫৬, দুই উইকেটে।
আগের রাতে বৃষ্টি হওয়ায় ভেজা মাঠের কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর খেলা শুরু হয়। এছাড়া বৃষ্টি ও আলোর অভাবের কারণে খেলা হয়েছে ৬৮ ওভার।
পরানাভিতানা ১১০ ও মাহেলা জয়াবর্ধনে ৮ রানে ব্যাট করছেন।
এর আগে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে সাবধানতার সঙ্গে ব্যাট করতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24