ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জিততে পারে ভারত। তবে এজন্য শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনিদের জ্বলে উঠতে হবে বলে মনে করছেন নিউজিল্যান্ড পেসার ড্যানি মরিসন।
আইসিসি'র অডিও-ক্রিকেট শোতে মরিসন বলেন, "অনেক খেলায় জিতে পদক গলায় পরেছেন শচীন টেন্ডুলকার। কিন্তু তার জন্য এগুলো মোটেও যথেষ্ট নয়। তবে যুবরাজ সিং, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও মহেন্দ্র সিং ধোনিরা কি শচীনের গলায় বিশ্বকাপের পদক 'পড়িয়ে' দিতে পারবেন?"
ক্রিকেটার থেকে বর্তমানে ধারাভাষ্যকার মরিসন মনে করেন, এবার ভারতই বিশ্বকাপ জিতবে।
তিনি আরো বলেন, "আমার মনে হয়, এবার বিশ্বকাপ জেতা ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ। কেননা তারা দেশের মাটিতেই খেলবে। তবে তাদের ওপর বাড়তি চাপও থাকবে, শত কোটি মানুষের।"
বিশ্বকাপ হবে ভারত, শীলঙ্কা ও বাংলাদেশে, ২০১১ সালের ফেব্র"য়ারি থেকে মার্চ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২১ ঘ.
bdnews24