২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল অব ফেমে ইমরান খান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নিয়েছেন পাকিস্তান অল-রাউন্ডার ইমরান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নিয়েছেন পাকিস্তান অল-রাউন্ডার ইমরান খান। লর্ডসে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের ম্যধ্যাহ্ন-বিরতির সময় আয়োজিত অনুষ্ঠানে আইসিসি প্রধান নির্বাহী হারুন লরগাত ইমরানের মাথায় হল অব ফেমের টুপি পড়িয়ে দেন। সে সময় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট, ক্রিকেট অস্ট্রেলিয়ার পধান জ্যাক ক্লার্ক ও এমসিসি প্রেসিডেন্ট জন বার্কলে। এরআগে আগে হল অব ফেমে জায়গা করে নেন আরো তিন পাকিস্তানি ক্রিকেটার, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াদাঁদ ও ওয়াসিম আকরাম। টুপি পড়ে ইমরান খান বলেন, "ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে। ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছি। আর এখন হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াদাঁদের পাশে নিজের নাম দেখতে পেরে গর্ব অনুভব করছি।" ইমরান ৮৮ টেস্টে ৩,৮০৭ রান করেছেন, গড়। ওভার-প্রতি ২.৫৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩৬২টি। এই ৮৮ টেস্টের মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেন ৪৮ টেস্টে। ১৭৫টি একদিনের ম্যাচে ২৬.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৮২টি। রান করেছেন ৩,৭০৯, গড় ৩৩.৪১। দলনায়কের দায়িত্ব পালন করেছেন ১৭৫টি ম্যাচে। ইমরানের ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সেরা সাফল্য বিশ্বকাপ জয়, ১৯৯২ সালে ২২ রানে ইংল্যান্ডেকে হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫১ ঘ.