২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানও বিধ্বস্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে ৯ উইকেটে তুলেছে ১৪১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে ৯ উইকেটে তুলেছে ১৪১ রান। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৫৩ রান। পাকিস্তানের পক্ষে সালমান বাট সর্বাধিক ৬৩ ও অধিনায়ক শহীদ আফ্রিদি ৩১ রান করেন। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন শেন ওয়াটসন। তিনি ৪০ রানে চার উইকেট নিয়েছেন। উইকেটে রয়েছেন দানিশ কানেরিয়া ১১ রানে ও শূন্য রান নিয়ে মোহাম্মদ আসিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১১৫ ঘ.