২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া ৪৭ ওভার শেষে ৫ উইকেটে তুলেছে ১৮১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া ৪৭ ওভার শেষে ৫ উইকেটে তুলেছে ১৮১ রান। শেন ওয়াটসন ১৬ বল খেলে ৪ রান করে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। অধিনায়ক রিকি পন্টিং ২৬ রান করে মোহাম্মদ আমিরের বলে উইকেট তুলে দেন উমর আমিনের হাতে। ব্যক্তিগত ৪৭ রানে মোহাম্মদ আসিফের বলে এলবিডব্লিউ এর শিকার হন মাইকেল ক্লার্ক। সাইমন ক্যাটিচ নয়টি চারের সাহায্যে ৮০ রান করে মোহাম্মদ আসিফের বলে ক্যাচ দেন কামরান আকমলের হাতে। আর মার্কাস নর্থকে শূন্য রানে ফিরিয়ে দেন আসিফ। উইকেটে রয়েছেন মাইকেল হাসি ১ রানে ও ৫ রান নিয়ে টিম পেইন। ৫২ রানে মোহাম্মদ আমিরের সংগ্রহ দু'টি উইকেট। মোহাম্মদ আসিফ ৪৩ রান দিয়ে নেন তিন উইকেট। লর্ডসে মঙ্গলবার টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৪০ ঘ.