২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূর্ণ

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূর্ণ হতে বাকি ছিল একটি দেশই। শনিবার ইংল্যান্ডকে একদিনের আন্তর্জাতিক খেলায় ৫ রানে হারিয়ে সেই বৃত্ত পূর্ণ করলো বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 06:58 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূর্ণ হতে বাকি ছিল একটি দেশই। শনিবার ইংল্যান্ডকে একদিনের আন্তর্জাতিক খেলায় ৫ রানে হারিয়ে সেই বৃত্ত পূর্ণ করলো বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নর্দাম্পটনের জয় দিয়ে শুরু। খালেদ মাহমুদ ব্যাট-বলে জ্বলে ওঠায় বাংলাদেশ ৬২ রানে হারিয়েছিল পাকিস্তানকে। এরপর অবশ্য টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ২০০৪ সালে একদিনের আন্তর্জাতিক খেলায় দু'টি জয় পায়। ১০ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানের জয়ের পর ভারত বধ! ওই বছরের ২৬ জুন বাংলাদেশ তাদের বিপক্ষে জিতে ১৫ রানে। বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে ২০০৬ সালের ২২ ফেব্র"য়ারি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জেতে ৪ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ক্রিকেটে ৬৭ জয় পেয়েছে ৭ এপ্রিল, ২০০৭ সালে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় ধরা দেয়। ঢাকায় কিউইদের বাংলাদেশ হারায় ৭ উইকেটে। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পেয়ে যায় একদিনের আন্তর্জাতিক খেলায় প্রথম জয়, ৫২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/০০৫২ ঘ.