২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের লক্ষ্য ২৭৮

একদিনের ন্যাটওয়েস্ট সিরিজের পঞ্চম ও শেষ খেলায় উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন, শন মার্শ ও মাইকের হাসির অর্ধশতকের সুবাদে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া, সাত উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 01:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ন্যাটওয়েস্ট সিরিজের পঞ্চম ও শেষ খেলায় উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন, শন মার্শ ও মাইকের হাসির অর্ধশতকের সুবাদে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া, সাত উইকেটে। লর্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৯ রান করেন মাইক হাসি। এছাড়া শন মার্শ ৫৯ ও টিম পেইন ৫৪ রান করেন। এছাড়া উল্লেখ করার মতো রান কেউ করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, ৬৪ রানে। গ্রায়েম সোয়ান ৩২ রানে নেন তিন উইকেট। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৩ ঘ.