২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত জয় পেল অস্ট্রেলিয়া

ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৭৮ রানে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৭৮ রানে হারিয়েছে তারা। ইংল্যান্ডের কাছে আগেই সিরিজ হেরে গেছে অস্ট্রেলিয়া। তবে এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়ালো তারা। কেনিংটন ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের ১৫৫ রানের তৃতীয় উইকেট জুটির সুবাদে ৫০ ওভারে ২৯০ রান করে সফরকারীরা, পাঁচ উইকেটে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ ওভার ৪ বলে ২১২ রানেই গুঁটিয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন দলীয় ৩৩ রানে টিম ব্রেসন্যানের বলে ইয়ন মর্গানের হতে ধরা পড়েন। তবে পথ হারায়নি অসি ইনিংস, এগিয়ে যেতে থাকে সঠিক পথ ধরে। নার্ভাস নাইন্টিতে আউট হন অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৯২ রান করে জেমস অ্যান্ডারসনের বলে অ্যান্ডু স্ট্রাউসের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। আর মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন মাইকেল ক্লার্ক। তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শেন ওয়াটসন করেন ৪১। রান তাড়া করতে নেমে রায়ান হ্যারিসের মারাত্মক বোলিংয়ের মুখে কখনই মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৭ রান করেন মাইকেল ইয়ার্ড। এছাড়া ইয়ন মর্গান ৪৭ রান করেন। রায়ান হ্যারিস পাঁচ উইকেট নেন ৩২ রানে। পাঁচ ম্যাচের সিরিজ ইংল্যান্ড ৩-১ এ জিতে নিয়েছে। পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ৩ জুলাই শনিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৪ ঘ.