২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাম হাতে তুলে নিয়েছে দ. আফ্রিকা

ব্রিজটাউন টেস্টের দ্বিতীয়দিন শেষে দক্ষিণ আফ্রিকা প্রথম পালায় রান তুলেছে ২৮৫, ছয় উইকেটে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দফায় রান করে ২৩১। ফলে সফরকারীরা এগিয়ে আছে ৫৪ রানে। হাতে আছে চার উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিজটাউন টেস্টের দ্বিতীয়দিন শেষে দক্ষিণ আফ্রিকা প্রথম পালায় রান তুলেছে ২৮৫, ছয় উইকেটে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দফায় রান করে ২৩১। ফলে সফরকারীরা এগিয়ে আছে ৫৪ রানে। হাতে আছে চার উইকেট। ব্রিজটাউনের কিংসটন ওভালে দুই উইকেটে ৪৬ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে মাত্র ২০ রান যোগ হওয়ার পর ব্রান্ডেন বেসের বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন আগেরদিনে অপরাজিত ব্যাটসম্যান পল হ্যারিস (১১)। তবে জ্যাক ক্যালিসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি ৭০ ও জ্যাক ক্যালিস ৪৩ রান করে বিদায় নেন। এখন পর্যন্ত দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। অ্যাশওয়েল প্রিন্স ৫৫ ও মার্ক বাউচার ৪ রানে অপরাজিত আছেন। সুলায়মান বেন চার উইকেট নেন ৫৯ রানে। তিন ম্যাচের এ সিরিজে ১-০ তে এগিয়ে আছে দ. আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩০ ঘ.