ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডে বিপক্ষে চলতে থাকা একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন শন টেইট। দলের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় খেলায় মাঠে নামতে পারেন তিনি।
এদিকে চোটের কারণে অফস্পিনার নাথান হরিজ খেলতে না পারায় দেশে ফিরে যাচ্ছেন। চোট পেয়েছেন রায়ান হ্যারিসও।
টেইট বলছেন, "কয়েক ওভার বল করে দ্রুত উইকেট তুলে নিতে পারলে দলের জন্য ভালো হবে"। দ্রুত উইকেট নিতে না পারায় গত দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হার মানতে হয়েছে।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১২ ঘ.
bdnews24