২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪২৪ রান, ৪ উইকেটে। এখনো ১১৯ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে আছে ৬ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪২৪ রান, ৪ উইকেটে। এখনো ১১৯ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে আছে ৬ উইকেট। সেন্ট কিটসে দক্ষিণ আফ্রিকা প্রথম পালায় ৬ উইকেটে তোলে ৫৪৩ রান। শতক হাঁকান অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ আগেরদিনের এক উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন অধিনায়ক ক্রিস গেইল ও নরসিং দেওনারায়ন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। ১০৬ রানের মাথায় বিদায় নেন ক্রিস গেইল। ৮৪ বল খেলে ৫০ রান করেন তিনি। চার মারেন আটটি। ১৫১ রানের মাথায় সাজঘরে ফিরে যাওয়ার আগে দেওনারায়ন করেন ৬৫। তার ১৩১ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি ও ছক্কা একটি। চতুর্থ উইকেট জুটিতে দলের সঙ্গে শিবনারায়ন চন্দরপল ও ব্রেন্ডন ন্যাশ ২২০ রান যোগ করেন। এতে স্বাগতিকদের অবস্থান কিছুটা সুসংহত হয়। ৩৭১ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন ব্রেন্ডন ন্যাশ। তবে তার আগেই তিনি টেস্ট জীবনের প্রথম শতক আদায় করে নেন। তার ১১৪ রানের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা রয়েছে। শিবনারায়ন চন্দরপল ১৫১ রান করে এখনো উইকেটে রয়েছেন। তার ২৬৪ বলের ইনিংসে চার রয়েছে দশটি ও ছক্কা একটি। তিনি তার ২১তম টেস্ট শতকে পৌঁছান ১৮৮ বলে আটটি চারের সাহায্যে। ডোয়াইন ব্রাভো ব্যাট করছেন ২১ রান নিয়ে। মর্নে মর্কেল দুই উইকেট নেন ৮৭ রানে। ডেল স্টেইন ৭০ রানে নেন এক উইকেট। তিন টেস্টের সিরিজে ১ - ০ তে এগিয়ে রয়েছে প্রোটিয়াসরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০৫ ঘ.