২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

এশিয়া কাপের পঞ্চম খেলায় পাকিস্তান ১৩৯ রানে হারিয়েছে বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 09:42 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের পঞ্চম খেলায় পাকিস্তান ১৩৯ রানে হারিয়েছে বাংলাদেশকে। ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক শহিদ আফ্রিদির শতক এবং শাহজিব হাসান, ইমরান ফারহাত ও উমর আকমলের অর্ধ-শতকের সুবাদে ৫০ ওভারে ৩৮৫ রান তোলে পাকিস্তান, ৭ উইকেটে। জবাবে ৫০ ওভার খেলে বাংলাদেশ রান করে ২৪৬, পাঁচ উইকেট হারিয়ে। মাত্র তিন রানের জন্য একদিনের ক্রিকেটে প্রথম শতক থেকে বঞ্চিত হন জুনায়েদ সিদ্দিকী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বোলারদের ওপর চড়াও হয়ে নয়, শুরু থেকেই বাংলাদেশ খেলতে থাকে রক্ষণাত্মকভাবে। যদিও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল কিছুটা মারমুখী ছিলেন। দলীয় ৩৯ রানের মাথায় মোহাম্মদ আসিফের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে ২৭ বলে ৩৪ রান করেন তিনি। তখনও হিসাবের খাতা খোলেননি অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী দলের সঙ্গে ১৬০ রান যোগ করলেও রান তোলার গতিতে অনেক পিছিয়ে পড়েন তারা। ১৯৯ রানের মাথায় শহিদ আফ্রিদির বলে ইমরান ফারহাতের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। ৬৬ রান করেন তিনি ১১০ বল খেলে। এরপর আবার সেই চিরচেনা বাংলাদেশ। ২০৩ রানের মাথায় মুশফিকুর রহিম (১), ২১০ রানে জুনায়েদ সিদ্দিকী (৯৭) ও ২৪৫ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (২৫) বিদায় নেন। জহুরুল ইসলাম অপরাজিত ছিলেন ১১ রানে। জুনায়েদ তার ১১৪ বলের ইনিংসটি সাজান ছয়টি চার ও দু'টি ছক্কা দিয়ে। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে পাকিস্তান। বিশেষ করে, শাহজিব হাসান। আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লি