ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের চতুর্থ খেলায় ভারতের বিপক্ষে ৩০ ওভারে পাকিস্তান রান তুলেছে ১৪৬, তিন উইকেটে।
ডাম্বুলায় টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী দুই ব্যাটসম্যান সালমান বাট ও ইমরান ফরহাত সাবধান হয়েই খেলতে শুরু করেন। দলীয় ৭১ রানে হরভজন সিংয়ের বলে শেবাগের হাতে ধরা পড়েন ইমরান (২৫)।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান সালমান দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শোয়েব মালিক তার সঙ্গী। তবে মাত্র দুই রানের মধ্যে শোয়েব ও সালমানকে হারিয়ে চাপের পড়েছে পাকিস্তান। সালমান নয় চারের সহায়তায় ৭৪ রান করে রান আউট হন। শোয়েবের রান ৩৯।
উমর আকমল ১ ও উমর আমিন ০ রানে ব্যাট করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ঘ.
bdnews24